কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক উত্থান-পতন কিংবা সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
পরিবারের সদস্যদের ইচ্ছাকে গুরুত্ব দিন। বিশেষ কোনো কাজের প্রয়োজনে প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। তবে বাড়িতে অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলা শ্রেয়। ব্যবসা এবং পারিবারিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় আসার সম্ভাবনা রয়েছে। ছোটদের উচিত বড়দের দেওয়া উপদেশ মেনে চলা। বন্ধুর প্রতি স্বার্থপরতা ও সংকীর্ণ মানসিকতা ত্যাগ করুন। ব্যবসায়িক বিষয়ে আস্থা বজায় থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতা করবেন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
স্বামী বা স্ত্রীর কোনো কর্মকাণ্ডের কারণে আপনি উত্তেজিত হতে পারেন। সকালের দিকে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, এতে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসায় পূর্ণ মনোযোগ দিন। নতুন কোনো কাজে পদক্ষেপ নেওয়ার আগে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। আর্থিক কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়বে। পরিবারের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করুন। স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে।
মিথুন (২১ মে–২০ জুন)
পারিবারিক বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। অফিসে কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখানোর আগে ধৈর্য ধরে চিন্তা করুন। কাছের মানুষকে অবহেলা করবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে সহ্যশক্তি বৃদ্ধি করুন; অল্পতে মেজাজ খারাপ করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। দীর্ঘদিনের অমীমাংসিত কোনো সম্পত্তির মামলার নিষ্পত্তি হয়ে যাবে। সকালের দিকে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে জরুরি কাজগুলো সম্পন্ন করুন।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো দুঃসংবাদ আসতে পারে। আলস্যের কারণে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ সৃষ্টি হতে পারে। তবে শেয়ার বাজারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক লেনদেনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায় লাভ হতে পারে এবং সাফল্যের নতুন পথ খুলে যেতে পারে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
সকালের দিকে কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে; বিশেষ করে চোখের সমস্যা এবং পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় উন্নতির সম্ভাবনা আছে। পরিবারের সম্পত্তির বিষয়ে চিন্তা বাড়বে। বাবার জন্য ভালো কিছু ব্যবস্থা করতে পারবেন। এলাকার শত্রুদের থেকে সাবধান থাকুন। নিজের অভিজ্ঞতা খুব বেশি প্রকাশ না করাই শ্রেয় হবে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। শিল্পীদের জন্য সাফল্যের সময়। আর্থিক লেনদেন ভালো হবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। যারা চাকরির চেষ্টা করছেন, তাদের সামনে ভালো সুযোগ আসতে পারে। গবেষকরা সুখবর পেতে পারেন। তবে সন্তানের খারাপ ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। নতুন প্রেমের ক্ষেত্রে নিঃসঙ্কোচে এগিয়ে যান। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভালো হবে এবং দীর্ঘদিনের অশান্তির অবসান ঘটতে পারে। স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি আস্থা বাড়বে। মা-বাবার সঙ্গে ভালো সময় কাটবে এবং সন্তানের বিষয়ে কোনো খুশির খবর পেতে পারেন। মনোবল তুঙ্গে থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। তবে স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। ব্যবসায় সুখকর পরিবেশ বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সুখী জীবন কাটাতে পারবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
নতুন কাজের বিষয়ে আলোচনা হতে পারে এবং কাজে গতি আসবে। অফিসে সম্মান বৃদ্ধি পাবে। আপনার আচরণ হবে চিত্তাকর্ষক। পড়াশোনায় ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে। সকালের দিকে বাড়িতে অতিথি আসার সম্ভাবনা আছে। প্রতিবেশীদের কাছে সম্মান বজায় থাকবে। দুপুরের পর সব ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক উন্নতির ফলে জীবনযাত্রার মান উন্নত হবে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
কাজের বিষয়ে সচেতন হোন। অফিসে আকর্ষণীয় সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসার পরিকল্পনা সামনে এগোবে এবং বিভিন্ন প্রচেষ্টা সফল হবে। তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সকালের দিকে ব্যবসার উপযুক্ত সুযোগগুলো কাজে লাগান। আদালতের সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো আপনার অনুকূলে থাকতে পারে। পরিবারে সম্পদের বৃদ্ধি হবে এবং মেধার জোরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
বিয়ের ব্যাপারে ভালো প্রস্তাব পেতে পারেন। বাবা-মায়ের বিশ্বাস ধরে রাখতে পারবেন। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে। কোনো বিশেষ কাজের জন্য বন্ধুরা খুশি হবেন। ব্যবসার জন্য দিনটি শুভ এবং অংশীদারের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। সন্তানের বিষয়ে কোনো সুখবর আসতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
আচরণ খুব মার্জিত রাখুন। ক্রেতাদের সঙ্গে নম্র ব্যবহার করুন; হুট করে মাথা গরম করবেন না। কোনো আত্মীয়র আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে এবং আত্মীয়তার ঘনিষ্ঠতা বাড়বে। গাড়ির সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং সহকর্মীরা কাজে সহায়তা করবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ঝামেলায় পড়তে পারেন। নতুন ব্যবসা শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। অফিসে কাজের চাপ থাকতে পারে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন এবং ব্যবসায়িক লক্ষ্যে অবিচল থাকুন। চাকরির চেষ্টা করলে সেখান থেকে ডাক পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সকালের দিকে আবেগতাড়িত হয়ে কোনো কাজ করবেন না।