বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহান (৬৫) ইন্তেকাল করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় হেলেঞ্চা সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আব্দুস সোবহানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রয়াত আব্দুস সোবহান প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মফস্বল বিভাগের ওয়েব এক্সিকিউটিভ হাসানুল ইসলামের বাবা।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এলাকায় তিনি একজন সৎ, ভদ্র, সদালাপী ও একনিষ্ঠ সমাজসেবী হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন।

তার আকস্মিক প্রয়াণে পরিবার, স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। বিশেষ করে হেলেঞ্চা গ্রামসহ আশপাশের এলাকায় তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।