আগামী বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমের জন্য পাঠানো একটি আমন্ত্রণপত্রের মাধ্যমে এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়েছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে, এই সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।