নিজের সংসদীয় আসনের আওতাভুক্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া মাত্রই তাদের ধরে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই এলাকার বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি এই কঠোর নির্দেশনা দিয়েছেন।

গত বুধবার (১৮ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মাধ্যমে ইশরাক হোসেন এই নির্দেশনার কথা জানান।

সবার দৃষ্টি আকর্ষণ করে ওই পোস্টে তিনি লিখেছেন, “ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।”

পোস্টটিতে তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি এলাকায় মিছিলের মাধ্যমে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি এবং থানা বিএনপির সাথে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লিখেছেন, “কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।”