পাশের দেশের মদদ নিয়ে ফ্যাসিস্ট শক্তি পুনরায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, এই ফ্যাসিস্টরা বর্তমানে পেছনের দরজা দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।

সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন, তাদের মন্ত্রী-এমপিরা সুখের জীবন যাপন করবেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায়, দুবাইতে। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।”

রিজভী আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্টদের এই গোপন ষড়যন্ত্র এবং পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সাধারণ জনগণ সফল হতে দেবে না। তিনি দাবি করেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে।

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম তাঁর বক্তব্যে বলেন, “আগামীতে যত ষড়যন্ত্র করুক না কেনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জণগণকে সাথে নিয়ে যত রকম ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবিলা করব।”