ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে তাদের আবেদন জমা দিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করার শেষ সময়সীমা আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চলতি শিক্ষাবর্ষে মোট পাঁচটি ইউনিটের অধীনে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইউনিটগুলো হলো— ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’। এসব ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ায় নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সঠিক নির্দেশিকা ও পরামর্শ মেনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। সেখানে আবেদনের জন্য মোট পাঁচটি ধাপের কথা বলা হয়েছে। ধাপগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো—
১. লগইন—* লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল, শিক্ষা বোর্ড।
২. বিস্তারিত—*প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী)* বর্তমান ঠিকানা*মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত)* পিতা–মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা* কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়)* যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।
৩. ছবি—* প্রস্থ সর্বনিম্ন ৪৫০ পিক্সেল* উচ্চতা সর্বনিম্ন ৫৫০ পিক্সেল* সাইজ: ২০ কেবি* টাইপ: .jpg or .jpeg*ব্যাকগ্রাউন্ড: প্লেন সাদা
৪. পাসওয়ার্ড—* টেলিটক, বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেলের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে।*এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।
৫. ফি প্রদান—শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।