২০২৭ শিক্ষাবর্ষে শিশুশ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন—উভয় বিভাগেই শিক্ষার্থী নেওয়া হবে। আগ্রহী অভিভাবকদের আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা সম্পর্কে জানানো হয়েছে যে, অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময় হলো ১৫ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তির জন্য নির্ধারিত বয়সসীমা উল্লেখ করে বলা হয়েছে, প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৫ বছর হতে হবে এবং ৬ বছরের বেশি হওয়া চলবে না।
ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো নিম্নরূপ:
১. শিশুশ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক নির্বাচন সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন করা হবে।
২. চূড়ান্ত নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।
৩. সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের তালিকা বিদ্যালয়ের ওয়েবসাইট -এ প্রকাশ করা হবে।
৪. সাক্ষাৎকারের পর লটারির তারিখ জানানো হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, আবেদনপত্রের ফি মোট ৩৩০ টাকা। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিছু কারিগরি নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন—
১. প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য 300 Pixel প্রস্থ 300 Pixel) হতে হবে।
২. ছবির ফাইল সাইজ অনূর্ধ্ব 70 KB হতে হবে।
৩. ছবির নাম ইংরেজি Alphabet দিয়ে Rename করতে হবে।
৪. অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
৫. নির্ধারিত ফি পরিশোধ করে Final Submit করতে হবে।
সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে যে,
১. আবেদনে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
২. ভর্তিপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে আগ্রহী আবেদনকারীদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।