কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সামান্যতম সহানুভূতি প্রদর্শন করলেও তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১৫ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, “রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চায়নি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটা নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগের চালানো অগ্নিসন্ত্রাস দমনে এবং দুর্বৃত্তদের প্রতিরোধ করার ক্ষেত্রে যারা সুশীল আচরণ করতে চান, তারা আসলে ভেতরে, বাহিরে ও অন্তরে আওয়ামী ফ্যাসিস্ট। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর এই শ্রেণির মানুষকে সংশোধনের একটি সুযোগ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যার ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে যে, তারা কখনোই ভালো হবে না।

পোস্টের শেষাংশে তিনি স্পষ্টভাবে জানান, “সুতরাং আওয়ামী লীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামী লীগ মানে স্টপ অ্যান্ড অ্যা গন কেস। আওয়ামী গণহত্যাকারী অপরাধীদের জন্য ফাঁসির দঁড়ি অপেক্ষা করছে। বাংলাদেশে বসে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, জনগণ তাদেরও বারোটা বাজিয়ে দিবে।”