জাপানে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিখ্যাত সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৬। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। প্রতিযোগিতার শুরু থেকেই তিনি নিজের অনন্য উপস্থাপনা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছেন।

আয়োজনের দ্বিতীয় দিনে প্রমা গামছার তৈরি পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কেড়েছিলেন। তবে তৃতীয় দিনে তাঁকে দেখা গেল আরও এক অভিনব ও নান্দনিক সাজে। প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে প্রমা বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না। এই বিশেষ সাজের মাধ্যমে তিনি যেন এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। প্রমার এই চমৎকার সাজসজ্জার ৭টি ছবি দেখুন।