জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেন, আইনি সুযোগের ভেতরে থেকেই এই পদক্ষেপ নেওয়া হবে।

আইনমন্ত্রী আরও জানান যে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এই অনুরোধের বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

আলোচনার এক পর্যায়ে আইনমন্ত্রী উল্লেখ করেন, যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা কোনো ধরনের মৌলিক অধিকার দাবি করতে পারেন না।