বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হিসেবে পরিচিত মিস ইন্টারন্যাশনাল। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজক হলো জাপানভিত্তিক ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ)। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হলেও, ১৯৬৮ সাল থেকে এটি প্রায় নিয়মিতভাবে জাপানেই অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনটিও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সেখানে অংশগ্রহণ করেছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটাতে তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। সেখানেই আন্তর্জাতিক দর্শক এবং বিশ্ব গণমাধ্যমের সামনে তিনি নতুন আঙ্গিকে তুলে ধরলেন বাংলার ঐতিহ্যবাহী গামছাকে। প্রমার এই নান্দনিক উপস্থাপনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। দেখুন ৮টি বিশেষ ছবিতে তার সেই অনন্য রূপ।