কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানগুলোয় ১৩ ক্যাটাগরির ২০০টি পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এবং স্বাস্থ্য সনদের মূলকপি জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

কাগজপত্র জমা দেওয়ার ঠিকানা—ভোকেশনাল শাখা (৬ষ্ঠ তলা), কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। নিয়োগপত্র জারি এবং যোগদানসংক্রান্ত নোটিশ পরবর্তী সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.techedu.gov.bd) এ প্রকাশ করা হবে এবং আবেদনকারী প্রদত্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

পদের নাম ও বিবরণ—১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১ জন২. হিসাবরক্ষক: ৫ জন৩. ইউডিএ কাম একাউনটেন্ট: ১ জন৪. এলডিএ কাম স্টোরকিপার: ২ জন৫. সহকারী কাম স্টোরকিপার: ৩ জন৬. অফিস সহকারী কাম স্টোরকিপার: ১০ জন৭. এলডিএ কাম-টাইপিস্ট: ২ জন৮. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৩ জন৯. কেয়ারটেকার: ১৮ জন১০. এলডিএ কাম ক্যাশিয়ার: ১৬ জন১১. অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী: ১৩ জন১২. অফিস সহায়ক: ১১৪ জন১৩. অফিস সহায়ক/গার্ডেনার: ২ জন