সোনালী ব্যাংক পিএলসি তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালের শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। এই বিশেষ বৃত্তির আওতায় দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা বৃত্তি পাবেন।

সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। শিক্ষা বৃত্তি সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলী সোনালী ব্যাংকের সিএসআর–CSR সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতার শর্তাবলি নিম্নরূপ:

ক. ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।

খ. ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

গ. এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে।

ঘ. স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত হওয়া আবশ্যক। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে।

ঙ. এই বৃত্তির জন্য শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা আবেদন করতে পারবেন, যাদের পিতা- মাতা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) বেশি নয়। স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আগ্রহী শিক্ষার্থীরা আজ রোববার (৮-১১-২০২৬) থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। আগামী ২৭-১১-২০২৬ তারিখের মধ্যে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।