রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তাদের বিভিন্ন দপ্তর ও শাখার রাজস্ব খাতের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মোট ২৫টি ক্যাটাগরিতে ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করতে যাচ্ছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরমে ডাকযোগে অথবা সরাসরি উপস্থিত হয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
১. রেজিস্ট্রার: ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।
২. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।
৩. পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।
৪. চিফ রিসার্চ অফিসার (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।
৫. অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন শাখা): ১টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
৬. অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
৭. অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার): ১টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
৮. উপপরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
৯. উপ-প্রধান প্রকৌশলী (সিভিল): ১টি। বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
১০. সহকারী পরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (গ্রেড-৭)। বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর।
১১. প্রকিউরমেন্ট অফিসার (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ): ১টি। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১২. সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার দপ্তর): ১টি। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৩. সেকশন অফিসার গ্রেড-১ (ট্রেজারার দপ্তর): ১টি। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৪. নার্স (মেডিক্যাল সেন্টার): ১টি। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৫. ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ): ১টি। বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৬. সেমিনার সহকারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ): ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৭. হিসাব সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর): ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৮. গ্রাউন্ডম্যান (শারীরিক শিক্ষা বিভাগ): ১টি। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১৯. রাজমিস্ত্রি (প্রকৌশল দপ্তর): ১টি। বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
২০. সেমিনার এটেনডেন্ট (ইংরেজি বিভাগ): ১টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
২১. সিকবয় (মেডিক্যাল সেন্টার): ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
২২. এমএলএসএস (রেজিস্ট্রার দপ্তর): ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
২৩. এমএলএসএস (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স): ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
২৪. পরিচ্ছন্নতাকর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা): ৭টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
২৫. নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা): ১২টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি নিম্নরূপ:
১ থেকে ৭ নম্বর পদের জন্য (গ্রেড ৩ ও ৪): যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সমস্কেল ও ১ম শ্রেণির পদে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। উল্লেখ্য যে, শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। তবে ৭ নম্বর পদের জন্য লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
৮ থেকে ১৩ নম্বর পদের জন্য (গ্রেড ৫ থেকে ৯): পদানুযায়ী বাণিজ্যে, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং নির্দিষ্ট মেয়াদের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন।
১৪ থেকে ১৬ নম্বর পদের জন্য (গ্রেড ১০ থেকে ১৪): নার্স পদের জন্য ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং (BNMC নিবন্ধিত) হতে হবে। ল্যাব টেকনিশিয়ানের জন্য বিজ্ঞানে স্নাতক অথবা এইচএসসি পাসের পাশাপাশি ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজন। সেমিনার সহকারী পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি আবশ্যক।
১৭ থেকে ২৫ নম্বর পদের জন্য (গ্রেড ১৬ থেকে ২০): পদানুযায়ী বাণিজ্যে স্নাতক, এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও শারীরিক যোগ্যতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে বিজ্ঞাপিত পদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম জমা দেওয়ার ক্ষেত্রে ১-১৪ নম্বর পদের জন্য প্রতি পদে ৭ সেট এবং ১৫-২৫ নম্বর পদের জন্য প্রতি পদে ৪ সেট আবেদন ফরম জমা দিতে হবে।
আবেদন ফি হিসেবে ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। ১-১৪ নং পদের জন্য ২০০ টাকা এবং ১৫-২৫ নং পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সকল অনগ্রসর নাগরিকদের জন্য ফি ৫০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের সাথে ছবি, সনদপত্র, এনআইডির সত্যায়িত অনুলিপি এবং প্রার্থীর বর্তমান ঠিকানা লিখিত ৭ টাকার ডাকটিকিট যুক্ত একটি (২৪×১১ সেমি/ ১০×৪.৫ ইঞ্চি) ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রসমূহ ডাকযোগে অথবা সরাসরি উপস্থিত হয়ে ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংস্থাপন শাখা)’-তে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়সীমা ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। তবে সরকারি ছুটির দিন ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্য: ২৯-০৫-২০২৫ ও ১২-০১-২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।