পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১.         বৈদ্যুতিক পাখার গতি কী রকম গতি?

ক. ঘূর্ণন গতি                                   খ. চলন গতি

গ. রৈখিক গতি                                 ঘ. স্পন্দন গতি

২.         একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে কোন গতি লাভ করে?

ক. চলন গতি                                   খ. ঘূর্ণন গতি

গ. অঘূর্ণন গতি                                 ঘ. পর্যায়বৃত্ত গতি

৩.        পৃথিবী থেকে যত ওপরে ওঠা যায়, g এর মানের কীরূপ পরিবর্তন ঘটে?

ক. কমতে থাকে                                খ. বাড়তে থাকে

গ. প্রথমে কমে পরে বাড়ে                   ঘ. প্রথমে বাড়ে পরে কমে

৪.         অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কোনটি?

ক. 9.80665 ms-2                             খ. 9.80765 ms-2

গ. 9.80865 ms-2                             ঘ. 9.80965 ms-2

৫.         ভূপৃষ্ঠের কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন?

ক. ক্রান্তীয় অঞ্চলে                            খ. বিষুবীয় অঞ্চলে

গ. মেরু অঞ্চলে                                ঘ. অমেরু অঞ্চলে

৬.        ভূপৃষ্ঠের কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ?

ক. ক্রান্তীয় অঞ্চলে                            খ. বিষুবরেখায়

গ. মেরু অঞ্চলে                                ঘ. অমেরু অঞ্চলে

৭.         ভূপৃষ্ঠে কত অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মানকে আদর্শ ধরা হয়?

ক. 25°                                           খ. 35°

গ. 45°                                           ঘ. 55°

৮.         মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ—

i. সমত্বরণ                                      ii. অসমত্বরণ

iii. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                        খ. i ও iii

গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৯.        একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সব বস্তু—

i. সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে

ii. ভিন্ন ভিন্ন বেগে ভূমিকে আঘাত করবে

iii. একই সময় ভূমিতে পতিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                        খ. i ও iii

গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১০.       চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু মুখোমুখি বসে আছে। স্থির প্রসঙ্গে বন্ধুর সাপেক্ষে তাদের প্রত্যেকের অবস্থান কী?

ক. আপেক্ষিক স্থিতি                          খ. আপেক্ষিক গতি

গ. পরম স্থিতি                                  ঘ. পরম গতি

১১.       পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?

ক. রৈখিক গতি                                খ. ঘূর্ণন গতি

গ. চলন গতি                                   ঘ. পর্যায়বৃত্ত গতি

১২.       সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?

ক. চলন                                         খ. পর্যায়বৃত্ত

গ. ঘূর্ণন                                          ঘ. স্পন্দন

১৩.       একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে, তা কী?

ক. স্পন্দন গতি                                খ. চলন গতি

গ. পর্যায় গতি                                  ঘ. ঘূর্ণন গতি

১৪.       নিচের কোনটি ঘূর্ণন গতি?

ক. সরল দোলকের গতি                     খ. সুরশলাকার গতি

গ. পৃথিবীর গতি                               ঘ. বৈদ্যুতিক পাখার গতি

১৫. সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ কেমন?

ক. বৃত্তাকার                                     খ. সরলরৈখিক

গ. উপবৃত্তাকার                                 ঘ. পরাবৃত্তাকার

সঠিক উত্তর

১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষকগবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা