মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করেছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কেউ একজন চিৎকার করে আওয়াজ করেন। পরীমনির ভাষ্যমতে, ওই ব্যক্তি তখন ‘অ্যাটাকিং মুডে’ ছিলেন।

হামলার তীব্রতা বর্ণনা করে তিনি জানান, তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় তিনি গাড়িতে উঠতে পারছেন না। বর্তমানে তিনি অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন।