রাজস্ব খাতে জনবল বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)। প্রতিষ্ঠানটির মোট ২৩টি ক্যাটাগরিতে ২৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের জন্য নির্ধারিত পদ ও বেতন স্কেল নিম্নরূপ:
১. পরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)।
২. উপপরীক্ষা নিয়ন্ত্রক: ১টি। বেতন স্কেল: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)।
৩. সহকারী অধ্যাপক (গণিত): ১টি। বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)। (উচ্চ পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে নিম্ন পদ অর্থাৎ প্রভাষক (গণিত), গ্রেড-৯, বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকায় নিয়োগ দেওয়া হতে পারে)।
৪. হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৫. অডিট অফিসার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৬. সহকারী প্রকৌশলী (সিভিল): ২টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৭. সহকারী প্রোগ্রামার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৮. সহকারী গ্রন্থাগারিক: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৯. মেডিকেল অফিসার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১০. সিকিউরিটি অফিসার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১১. প্রশাসনিক কর্মকর্তা: ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১২. স্টোর অফিসার: ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৩. উপসহকারী প্রকৌশলী (সিভিল): ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৫. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৬. নার্স: ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৭. ডাটা এন্ট্রি অপারেটর: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
১৮. ক্যাটালগার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
১৯. প্লাম্বার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২০. গাড়িচালক: ২টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২১. মেডিকেল এটেনডেন্ট: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২২. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২৩. অফিস সহায়ক: ৩টি। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
সহকারী অধ্যাপক (গণিত) পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এক্ষেত্রে শর্ত হলো, এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতকে ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ বা ১ম শ্রেণি থাকতে হবে। এছাড়া স্নাতকোত্তর ডিগ্রিসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে। তবে এমফিলধারীদের ২ বছর ও পিএইচডিধারীদের ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে।
গ্রেড ৩, ৫, ৯ ও ১০-এর কর্মকর্তাদের জন্য পদানুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা/এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক। পদভেদে অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা বা প্রশিক্ষণের শর্তাবলী প্রযোজ্য হবে। পরিচালক (অর্থ ও হিসাব) পদের জন্য সর্বোচ্চ বয়স ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর। ৩ থেকে ২২ নম্বর পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, তবে পিবিপ্রবিতে কর্মরতদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে। এছাড়া পরিচালক (অর্থ ও হিসাব) ও উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
গ্রেড ১৬ ও ২০-এর কর্মচারীদের জন্য যোগ্যতার শর্তসমূহ হলো: ক্যাটালগার পদের জন্য স্নাতক বা এইচএসসিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের জন্য এইচএসসিসহ ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ ও নির্দিষ্ট টাইপিং স্পিড; প্লাম্বার পদের জন্য এইচএসসিসহ ট্রেড কোর্স বা ডিপ্লোমা; মেডিকেল এটেনডেন্ট পদের জন্য এইচএসসিসহ বিএমডিসি নিবন্ধিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট; গাড়িচালক পদের জন্য ড্রাইভিং লাইসেন্সসহ এসএসসি/অষ্টম শ্রেণি পাস এবং অফিস সহায়ক পদের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে।
আবেদন ফি:
আবেদন ফি অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে প্রদান করতে হবে। শিক্ষক পদের (সহকারী অধ্যাপক/প্রভাষক) জন্য ফি ২০০ টাকা। কর্মকর্তা ও কর্মচারী পদের ক্ষেত্রে গ্রেড ৩–১০-এর জন্য ২০০ টাকা, গ্রেড ১১–১৩-এর জন্য ১৫০ টাকা, গ্রেড ১৪–১৬-এর জন্য ১০০ টাকা এবং গ্রেড ১৭–২০-এর জন্য ৫০ টাকা নির্ধারিত হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের (www.prstu.ac.bd) ‘CAREER’ মেন্যু অথবা সরাসরি নিয়োগ পোর্টালে (recruitment.prstu.ac.bd) অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন শুরু হয়েছে ৮ নভেম্বর ২০২৬ থেকে এবং আবেদনের শেষ সময় ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:০০টা পর্যন্ত। সফলভাবে অনলাইন আবেদন সম্পন্ন করার পর সংযুক্তিসংবলিত আবেদনপত্রের প্রিন্ট কপি (শিক্ষক পদের জন্য ৫ কপি এবং কর্মকর্তা ও কর্মচারী পদের জন্য ২ কপি) আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪:০০টার মধ্যে রেজিস্ট্রার, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১, ২ ও ১৮-এ উল্লেখিত পদের জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।