বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৬ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ১৯টি শূন্য পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
১. সহকারী অধ্যাপক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি) — ১ পদ
২. সহকারী অধ্যাপক (নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং) — ২ পদ
৩. সহকারী অধ্যাপক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং) — ১ পদ
৪. সহকারী অধ্যাপক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ) — ১ পদ
৫. প্রভাষক (ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি) — ১ পদ
৬. প্রভাষক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি) — ১ পদ
৭. প্রভাষক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং) — ১ পদ
৮. প্রভাষক (মেরিটাইম সায়েন্স) — ১ পদ (গ্রেড-৯, বেতনস্কেল-৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
৯. প্রভাষক (মেরিটাইম ল অ্যান্ড পলিসি) — ২ পদ
১০. প্রভাষক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ) — ১ পদ
১১. মেডিকেল অফিসার — ১ পদ
১২. অফিস সহকারী কাম ডাটা প্রসেসর — ১ পদ
১৩. ল্যাবরেটরি টেকনিশিয়ান — ১ পদ
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট — ১ পদ
১৫. অফিস সহায়ক — ৩ পদ
বেতন স্কেল ও গ্রেড বিন্যাস:
১ থেকে ৪ নম্বর পদের জন্য নির্ধারিত গ্রেড-৬ এবং বেতন স্কেল ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৫ থেকে ১১ নম্বর পদের জন্য নির্ধারিত গ্রেড-৯ এবং বেতন স্কেল ৪৪,০০০-১০,৫৯,০০ টাকা।
১২ ও ১৩ নম্বর পদের জন্য নির্ধারিত গ্রেড-১৩ এবং বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
১৪ নম্বর পদের জন্য নির্ধারিত গ্রেড-১৬ এবং বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৫ নম্বর পদের জন্য নির্ধারিত গ্রেড-২০ এবং বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। এক্ষেত্রে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য সাত সেট এবং কর্মকর্তা ও কর্মচারী পদের জন্য দুই সেট স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
আবেদন ফি:
১ থেকে ১১ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
১২ থেকে ১৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
১৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের শেষ সময়সীমা ৯ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।