ব্র্যাক বিশ্ববিদ্যালয় ১০টি ফ্যাকাল্টি ও বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন বিভাগের চাকরির বিবরণ নিম্নরূপ:

১. ব্র্যাক বিজনেস স্কুল: সংশ্লিষ্ট সর্বোচ্চ ডিগ্রির পর্যায়ে অ্যাকাউন্টিং, বিজনেস/ডেটা অ্যানালিটিকস, বিজনেস ল ও করপোরেট গভর্ন্যান্স, উদ্যোক্তা উন্নয়ন, ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা এবং ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত শিক্ষক নিয়োগ করা হবে। ব্যবস্থাপনার মধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), কৌশল ও টেকসই উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং অপারেশনস ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন অন্তর্ভুক্ত রয়েছে।

২. অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগ: সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

৩. ইংরেজি ও মানবিকী বিভাগ: ইতিহাস, ইংরেজি, মিডিয়া ও কালচারাল স্টাডিজ বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

৪. ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস স্কুল: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রধানত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে।

৫. লাইফ সায়েন্সেস স্কুল: মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিষয়ে প্রধানত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ করা হবে।

৬. গণিত ও ভৌতবিজ্ঞান বিভাগ: গণিত, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড ফিজিকস ও মেডিক্যাল ফিজিকস বিষয়ে শিক্ষক নিয়োগ গ্রহণ করা হবে।

৭. বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

৮. ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস: অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, সমাজ ভাষাবিজ্ঞান, ইংরেজি ভাষা শিক্ষা, টিইএসওএল/ইএসওএল অথবা বিদেশি ভাষায় বিশেষ করে চীনা ভাষায় শিক্ষক নিয়োগ করা হবে। এখানে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে।

৯. স্কুল অব জেনারেল এডুকেশন: রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, দর্শন ও সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। খাদ্য অধ্যয়ন, রাজনীতি, পরিবেশগত বিষয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১০. স্কুল অব ফার্মেসি: পিএইচডিধারী এবং এ-গ্রেড নিবন্ধিত ফার্মাসিস্টদের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
লেচারার ও সিনিয়র লেকচারার পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী অধ্যাপক বা তার ওপরের পদের জন্য পিএইচডি ডিগ্রি আবশ্যিক। ডিগ্রিগুলো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে এবং প্রার্থীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে। পিএইচডিধারী প্রার্থীদের শক্তিশালী গবেষণার সম্ভাবনা থাকতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:
ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রচলিত বাজারমান অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেবে।

আবেদনের নিয়ম:
আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬