রাজধানীর বুকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার এবং জুম চাষের মাধ্যমে উৎপাদিত ফসলের সাথে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা ২০২৬’। এই বিশেষ আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেলায় অংশ নেওয়া জাতিগোষ্ঠীর মধ্যে ছিল চাকমা, মারমা, মণিপুরি, গারো, সাঁওতাল এবং রাখাইনসহ আরও অনেকে।

গত ৬ ও ৭ নভেম্বর মিরপুরের ১৩ নম্বর এলাকায় অবস্থিত পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ এবং আদিবাসী সুহৃদদের যৌথ প্রচেষ্টায় এই মেলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মেলা প্রাঙ্গণে মোট ৩৫টি স্টল সাজানো ছিল, যেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনন্য সংস্কৃতি ও খাদ্যের প্রদর্শনী করা হয়। চলুন, ৮টি ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক সেই বর্ণিল আয়োজন।