এনসিপি থেকে সামান্তার পদত্যাগের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মাহফুজ আলম এবং তাসনিম জারা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ–বিস্তারে যাঁদের মুখ্য অবদান আছে, তাঁদের নিয়ে নোংরামি ও অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক। দল গঠনের দিন থেকে এ নজির সেই দলের তৎকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিনকে নিয়ে একই কাণ্ড হলো।”

অন্যদিকে, তাসনিম জারা তাঁর ফেসবুক পোস্টে সামান্তার প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা ব্যক্ত করেছেন। তিনি সামান্তাকে প্রশংসায় ভাসিয়ে তাঁর কাজের স্বীকৃতি দিয়েছেন।