দেয়ালঘড়ি জানে না এমন দুপুরেমাখনের ছোট্ট টুকরো যতটা কঠিনততটা কোমল হয়ে পড়েছে সাদা পাউরুটি—শুকনো দুটো স্লাইস, নার্সিং ডেস্কেঅসাড় শরীর সব শুয়ে জবুথবুবাঁচামরা যখন বিচিত্র নলে, ভীষণ শীতাতপ—ফিনাইলমেশা হাওয়া আর মনিটরে রঙিন ঢেউসুনিবিড় চারপাশ একঘেঁয়ে চুপমিষ্টি এক রিংটোন, প্রায় অচেনা আর মৃদুকোথাও তখন একটানা বাজছে, একটা ফোনবেজেই যাচ্ছে, এরই মাঝে—কোমার অতল পেরিয়ে কেউ চোখ খুললএকা একা দুই শ দিন পর।

প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী
২০ জুন, ২০২৬ এ ৭:৩০ অপরাহ্ণ





