সাহিত্যের আঙিনায় নতুন কাব্যিক প্রয়াস নিয়ে হাজির হয়েছেন অবনি অনার্য। তাঁর লেখনীতে ফুটে উঠেছে জীবন, প্রকৃতি এবং প্রেমের এক সংমিশ্রণ। তাঁর রচিত ‘প্রতিপলক’ কবিতায় কবি প্রকৃতির অনিশ্চয়তা এবং মানুষের অন্তরের আকুলতাকে শব্দে রূপ দিয়েছেন।

কবিতাটিতে কবি লিখেছেন, “পাখিদের উৎকণ্ঠার হেতু–খসে-পড়া প্রতি পালকেরশেষে কি নতুন উঠবে পালক ইশারায় প্রতিপালকের!”

প্রকৃতির রুদ্ররূপ এবং মানুষের জীবনসংগ্রামের কথা তুলে ধরে তিনি আরও লিখেছেন, “উত্তাল সাগরের বুকে জাল পেতেছে সটান মাঝিতে।ঘোর কালো রাত ঝড়োয়া বাতাস মন উচাটন মা-ঝিতে।প্রতিনিয়তই চলছে এমন কেউ হারে কেউবা জিতেআমি কি তেমন সুপটু চপল ভিজি তোর ভোজবাজিতে!”

প্রেমের গভীরতা এবং তার স্বরূপ নিয়ে কবির প্রশ্ন ও উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটেছে কবিতার শেষাংশে। সেখানে বলা হয়েছে, “প্রেম কি এমন সস্তা বাজারে মাপবে সেরে বা ছটাকে?পলকের বিপরীতে পাবে প্রতিপলকের আলোচ্ছটাকে!”