রাজধানীর মিরপুর এলাকায় আজ মঙ্গলবার পুনরায় রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এই বিক্ষোভ চলাকালীন শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিপুল সংখ্যক শ্রমিক মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে তাদের বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারী শ্রমিকেরা তিন দিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।

আক্রমণের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি। বিস্তারিত আসছে।