ছোট পর্দার অভিনয় জীবন দিয়ে নিজের পরিচিতি গড়েছেন নন্দিনী দত্ত। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে বর্তমানে ‘বিগ বস বাংলা ৩’ রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার পর তাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন সব আলোচনা ও বিতর্ক।
শো-এর ভেতরে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দর্শকদের মুখে মুখে ফিরছে। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দিয়ে আহত করার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়া রাজবীর দের সঙ্গে তাঁর রসায়ন, চুম্বন দৃশ্য, প্রেম এবং ঝগড়াটে সম্পর্কের বিষয়টিও হয়ে দাঁড়িয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে এই মুহূর্তে ‘বিগ বস’ এর মঞ্চে সবচেয়ে আলোচিত নাম নন্দিনী দত্ত।
ঠিক কে এই অভিনেত্রী? তাঁর ক্যারিয়ারের শুরু এবং সাফল্যের পথটি কেমন ছিল? ‘এই সময়’ ও ‘সংবাদ প্রতিদিন’-এর তথ্যের ভিত্তিতে তাঁর জীবন ও কর্মজীবনের বিস্তারিত খতিয়ে দেখা যাক।