জ্বলছে নিভছে আবার জ্বলছেটেবিল ল্যাম্পহাতের স্পর্শে তোমার মুখ আলো অন্ধকারে ঢেকে যাচ্ছেআর ফিরে ফিরে আসছে আলোয়তোমার মুখের মতোএকটি টেবিল ল্যাম্পআলোর দুহাত দিয়ে আমায় জড়িয়ে রেখেছেঠোঁটের স্পর্শে মাখামাখি হচ্ছেআলোর বিচ্ছুরণসুইচ অফ অন অফ অনযেন আমাদের শরীর থেকে শরীরেকম্পনের নেশা দিচ্ছে ছড়িয়েআমরা বিছানায় এসে শুয়ে পড়িআমাদের চুলের ঘ্রাণে ভরে ওঠে সকালআলো নয় যেন প্রতিরাতের ঝড়ের প্রবাহ!
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ