চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) শিল্পকারখানা পরিদর্শন করেছে জার্মানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি সে দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে বারবেল কোফলারের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ। এছাড়া জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল)-এর জ্যেষ্ঠ কর্মকর্তারাও এই প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলটি যখন একেএসএমএলের কারখানা চত্বরে এসে পৌঁছান, তখন তাদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন।