আউটসোর্সিং চুক্তির আওতায় বিপুল সংখ্যক জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে ই-জোন এইচ আর এম লিমিটেড। প্রতিষ্ঠানটি মোট ১১৬৯টি শূন্য পদে লোক নিয়োগ করতে যাচ্ছে। একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত প্রস্তাবিত প্রকল্পের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ দেশের ৫৩টি জেলার মাঠ পর্যায়ে কাজ করবেন এবং কেউ কেউ ঢাকায় অবস্থিত প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। মোট ৮টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। নিয়োগের মেয়াদ হবে প্রস্তাবিত ১৬ থেকে ১৮ মাস।

পদের বিস্তারিত বিবরণ ও বেতন কাঠামো নিচে দেওয়া হলো:

১. পদের নাম: ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর
পদসংখ্যা: ২৬
বেতন-ভাতা: ৭০,০০০-৮০,০০০ টাকা
কর্মস্থল: জেলা পর্যায়।

২. পদের নাম: উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর
পদসংখ্যা: ২০০
বেতন-ভাতা: ৪০,০০০-৪৫,০০০ টাকা
কর্মস্থল: উপজেলা পর্যায়।

৩. পদের নাম: ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর
পদসংখ্যা: ৮০০
বেতন-ভাতা: ৩২,০০০-৩৫,০০০ টাকা
কর্মস্থল: ইউনিয়ন পর্যায়।

৪. পদের নাম: ডাটা কোয়ালিটি মনিটর
পদসংখ্যা: ২৬
বেতন-ভাতা: ৪৫,০০০-৫০,০০০ টাকা
কর্মস্থল: জেলা পর্যায়।

৫. পদের নাম: ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর
পদসংখ্যা: ৯২
বেতন-ভাতা: ৩৫,০০০-৩৮,০০০ টাকা
কর্মস্থল: জেলা পর্যায়।

৬. পদের নাম: ডাটা মনিটরিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২১
বেতন-ভাতা: ৫০,০০০-৬০,০০০ টাকা
কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৭. পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট-সিস্টেম অপারেশনস
পদসংখ্যা: ২
বেতন-ভাতা: ১,২০,০০০-১,৩০,০০০ টাকা
কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৮. পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
বেতন-ভাতা: ৫০,০০০-৫৫,০০০ টাকা
কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের ঠিকানা ভিজিট করার অনুরোধ করা হয়েছে।