বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের শূন্য পদের বিপরীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে দক্ষ ও যোগ্য লোকবল নিয়োগ করতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ নভেম্বর।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত করা হয়নি
আবেদনের যোগ্যতা ও শিক্ষাগত মানদণ্ড:
প্রার্থীদের যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। সিজিপিএ–৪-এর মধ্যে সর্বনিম্ন ৩ থাকতে হবে। এছাড়া মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫-এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে (অথবা ও/এ লেভেলের সমমানের ফলাফল থাকতে হবে)।
বয়সসীমা:
আবেদনকারীকে ১৮ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
প্রার্থীর বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলি এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। এছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকা বাধ্যতামূলক।
বেতন ও সুযোগ-সুবিধা:
শিক্ষানবিশকালীন বেতন: ১ বছরের সমন্বিত শিক্ষা ও ঘূর্ণায়মান (রোটেশনাল) ট্রেনিং প্রোগ্রাম চলাকালীন প্রার্থীর সাকল্যে মাসিক বেতন হবে ৮৩,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ১ বছরের ট্রেনিং সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি)’ পদে পদায়ন করা হবে। সেক্ষেত্রে মাসিক বেতন বেড়ে হবে ১,১৫,৫০০ টাকা (প্রযোজ্য সুবিধাদিসহ)।
বিশেষ দ্রষ্টব্য:
নারী প্রার্থী এবং বৈচিত্র্যময় ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।