চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ বৃহস্পতিবার জাপান থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না, ফলে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।
আজ বিকেল পাঁচটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিস্থিতির কথা জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।”
উল্লেখ্য যে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিওতে চার দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমানের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানিয়েছেন, ‘যান্ত্রিক ত্রুটি সারাতে আমাদের প্রকৌশলীরা কাজ করছেন।’