রাজনীতি
ছুটির দিন সরগরম ভোটের প্রচারণায়
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬: ৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের এক সপ্তাহও বাকি নেই। প্রার্থীরা এখন প্রচারে ব্যস্ত। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সারা দেশেই পাড়ায়–মহল্লায় ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন প্রার্থীরা।
১ / ৯
জুমার নামাজের পর গণসংযোগে ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর (আংশিক) ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে গঠিত এই আসন। হাকিম সড়ক, চকবাজার এলাকা, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ৯
গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারে জাতীয় পতাকা হাতে মো. মোখলেছুর রহমান নামের এই ব্যক্তি। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটও হবে। ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৯
রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী (এনসিপি) আখতার হোসেনকে ঘিরে তাঁর বাড়ির উঠানে নাচ-গানে মাতেন পাড়া–প্রতিবেশীরা। ভায়ারহাট, কাউনিয়া, রংপুর। ৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের পক্ষে চলছে মাইকে প্রচার। ভিআইপি টাওয়ারের সামনে, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
৫ / ৯
রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী পহেল চাকমা। ৬ ফেব্রুয়ারি
ছবি: মুক্তকণ্ঠ
৬ / ৯
নির্বাচনী প্রচারণার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে রাজবাড়ী শহরের সড়কদ্বীপ। রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৭ / ৯
দেখে কাগজের পোস্টার মনে হলেও মূলত কাপড়ের তৈরি এসব প্রচারণার সামগ্রী। বিভিন্ন দলের প্রার্থীদের কাপড়ের পোস্টার দেখা যাচ্ছে শহরে। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৬ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ৯
রাঙামাটির স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী পহেল চাকমা নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মোটরসাইকেল বিকল হয়ে প্রচারপত্র পড়ে যাওয়ার পর সেগুলো কুড়িয়ে নিচ্ছেন তাঁর সঙ্গীরা। ধৈর্যপাড়া, কাউখালী, রাঙামাটি। ৬ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৯
বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান। সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠ, মেহেন্দিগঞ্জ, বরিশাল, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি
থেকে আরও দেখুন
ভোটের প্রচার
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
ভোট
ছুটির দিনে
ছবির গল্প