বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। বৈঠকে দুই পক্ষই রাজনৈতিক পরিস্থিতি এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো আরও গতিশীল হবে।
এছাড়া এই বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান, স্থানীয় নির্বাচন এবং এলডিসি গ্রাজুয়েশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম।