ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১.     পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিমি?

ক. ২১৮৫             খ. ২৮৮৫

গ. ৩৪৮৬            ঘ. ৬৪০০

২.     সাইবেরিয়া কোন ধরনের সমভূমি?

ক. হিমবাহ           খ. উপকূলীয়

গ. ক্ষয়জাত          ঘ. সঞ্চয়জাত

৩.    ভূত্বক কী ধরনের শিলা দ্বারা গঠিত?

ক. কঠিন ও নরম

খ. অপেক্ষাকৃত ভারী

গ. অপেক্ষাকৃত হালকা

ঘ. অত্যন্ত কঠিন

৪.  কোন পর্বত গম্বুজাকৃতির হয়?

ক. ভঙ্গিল             খ. চ্যুতি স্তূপ

গ. আগ্নেয়            ঘ. ল্যাকোলিথ

৫.     কেন্দ্রমণ্ডলে কোন কোন মৌল পাওয়া যায়?

ক. Mg ও Fe        খ. Si ও Al

গ. Si ও Mg         ঘ. Ni ও Fe

৬.    সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?

ক. উপকূলীয় ভূমি খ. বরেন্দ্র ভূমি

গ. প্লাবন ভূমি       ঘ. পাহাড়ি ভূমি

৭.     গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূঅভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে?

ক. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল

খ. গুরুমণ্ডল ও অশ্মমণ্ডল

গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল

ঘ. ভূপৃষ্ঠ ও গুরুমণ্ডল

৮.     বাংলাদেশে গড়াই, মধুমতি নদীর পশ্চিমাংশকে কী ধরনের বদ্বীপ বলা হয়?

ক. সক্রিয়            খ. মৃতপ্রায়

গ. স্রোতজ           ঘ. গাঙ্গেয়

৯.    বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের সমভূমিকে কোন সমভূমি বলে?

ক. পাদদেশীয় পলল

খ. ত্রিপুরা

গ. বদ্বীপ

ঘ. উপকূলীয়

১০. ভূঅভ্যন্তরের স্তর হলো—

i. কেন্দ্রমণ্ডল         ii. ভূত্বক

iii. গুরুমণ্ডল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

১১.   বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

ক. নলোয়ার         খ. হাকালুকি

গ. হাইল              ঘ. টাঙ্গুয়ার

১২.   পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?

ক. অস্ট্রেলিয়া        খ. গ্রিনল্যান্ড

গ. বাংলাদেশ        ঘ. মালদ্বীপ

১৩. ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত?

ক. অস্ট্রিয়া            খ. জার্মানি

গ. যুক্তরাষ্ট্র           ঘ. নিউজিল্যান্ড

১৪.   সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. রাঙামাটি         খ. খাগড়াছড়ি

গ. বান্দরবান        ঘ. চন্দ্রনাথ

১৫. ভূপৃষ্ঠ থেকে সুউচ্চে অবস্থিত বিস্তৃত ভূভাগকে কী বলা হয়?

ক. সমভূমি           খ. মালভূমি

গ. পর্বত              ঘ. ঢাল

১৬. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান

কী কী?

ক. সিলিকন–ম্যাগনেশিয়াম

খ. সিলিকন–নিকেল

গ. লোহা–নিকেল

ঘ. সিলিকন–অ্যালুমিনিয়াম

১৭.   অশ্মমণ্ডলের মূল উপাদান কোনটি?

ক. সিলিকন          খ. ম্যাগনেশিয়াম

গ. ক্রোমিয়াম        ঘ. লোহা

১৮. পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের মধ্যে বিযুক্তি রেখা কয়টি?

ক. ২                   খ. ৩

গ. ৫                   ঘ. ৬

১৯. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় কোন অঞ্চলে দেখা যায়?

i. উত্তর-পূর্বাঞ্চলে

ii. দক্ষিণ-পূর্বাঞ্চলে

iii. উত্তর-পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. ঘ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ

৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষকভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা