বাংলাদেশে বর্তমানে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’। বিশেষ করে এই নাটকের ‘আবু বকর’ চরিত্রটি নারী দর্শকদের মাঝে প্রবল কৌতূহল ও মুগ্ধতা তৈরি করেছে। একজন জীবনসঙ্গী বা স্বামীর ক্ষেত্রে যে গুণাবলি বা ব্যক্তিত্ব মানুষ কল্পনা করে, পর্দার আবু বকর চরিত্রটি অনেকের কাছেই ঠিক তেমনই মনে হয়েছে।
তবে পর্দার এই আদর্শ চরিত্রের আড়ালে থাকা অভিনেতার বাস্তব জীবন ভিন্ন গল্পের। আবু বকর চরিত্রে অভিনয় করা এই জনপ্রিয় নায়কের প্রকৃত নাম শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। তার ব্যক্তিগত জীবন সবসময় মসৃণ ছিল না। জানা গেছে, ব্যক্তিগত জীবনে এক চিকিৎসকের সঙ্গে বাগ্দান হয়েছিল শেহেরিয়ার, তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি ভেঙে যায়।
সম্পর্ক বিচ্ছেদের পর জীবন গুছিয়ে নিয়ে দুই বছর আগে অভিনেত্রী মাহিন সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে সূত্র হিসেবে ধরা হয়েছে।