চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ শনিবার রাতে মুক্তকণ্ঠকে এই সংবাদটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ থেকে ২৯ অক্টোবরের একটি সময়সীমা প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছিল। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এখন চূড়ান্তভাবে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে জানা গেছে, পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।