মুক্তকণ্ঠ গণিত ইশকুলের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলো গণিত ভাইয়া। শিক্ষার্থীদের মাঝে গণিত বিষয়টিকে সহজ ও আনন্দদায়ক করে তোলার লক্ষ্যেই গণিত ভাইয়া নিয়মিত বিভিন্ন গাণিতিক সমস্যা ও মজার ধাঁধার মাধ্যমে সহায়তা করে থাকেন।

সেই ধারাবাহিকতায় গণিত ভাইয়ার পক্ষ থেকে আজ ১৮তম পর্বের প্রশ্নটি করা হয়েছে। আজকের প্রশ্নটি হলো:

“বিশ্বকাপ ফুটবল ২০৫০-এ দ্বিতীয় পর্বের খেলায় বাংলাদেশ, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিল - এই ৬টি দল মোট ১৫টি ম্যাচ খেলবে। যদি একদিনে ২টি-র বেশি ম্যাচ অনুষ্ঠিত হতে না পারে, তাহলে সবচেয়ে কম কত দিনের মধ্যেই দ্বিতীয় পর্বের খেলা শেষ করা সম্ভব?”

আগ্রহী শিক্ষার্থীরা তাদের সঠিক উত্তরটি গণিত ইশকুলের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মন্তব্যের মাধ্যমে জমা দিতে পারেন। সরাসরি পেজে যাওয়ার জন্য ভিজিট করুন এই লিংকে: https://www.facebook.com/PA.GonitIshkul

উল্লেখ্য যে, গণিত ভাইয়া সিরিজের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদানকারী সর্বোচ্চ সংখ্যক বিজয়ীদের জন্য প্রতি মাসে গণিত ভাইয়ার পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।