মুক্তকণ্ঠ গণিত ইশকুলের একটি অত্যন্ত জনপ্রিয় চরিত্র হলো গণিত ভাইয়া। শিক্ষার্থীদের মাঝে গণিত বিষয়টিকে সহজবোধ্য করা এবং আনন্দের সাথে শেখাতে সহায়তা করাই গণিত ভাইয়ার মূল লক্ষ্য।
গণিত ভাইয়ার আজকের বিশেষ প্রশ্নটি নিচে দেওয়া হলো:
“বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচে 36000 ধারণক্ষমতার স্টেডিয়ামে সমান সংখ্যক বাংলাদেশ ও জিম্বাবুয়ের সমর্থক আছে। প্রথম ইনিংস শেষে এক তৃতীয়াংশ সমর্থক বেরিয়ে যাওয়ায় জিম্বাবুয়ে ও বাংলাদেশের সমর্থকদের অনুপাত হয় 2:3। জিম্বাবুয়ের কতজন সমর্থক বের হয়ে যায়?”
আগ্রহী শিক্ষার্থীরা গণিত ইশকুলের ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টের কমেন্ট বক্সে তাদের সঠিক উত্তরটি জানিয়ে দিতে পারেন। পাঠকদের সুবিধার্থে ফেসবুক পেজের লিংক প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, গণিত ভাইয়া সিরিজের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদানকারী সর্বোচ্চ মেধাবীদের জন্য প্রতি মাসে গণিত ভাইয়ার পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।