১.সত্য বটে ফেঁসে গেছি ভবের বন্ধনেযৌবনে সাবধান করে দিয়েছিলেন ব্লেকপরে আরও এলেন কত গুরু:তুমি বরং তৈরি থাকো আসছে মরণজড়িয়ে পোড়ো না দৌলতের জটাজালেআমার যখন যৌবন, আমাকে সতর্ক করা হলোএখন আমি প্রবীণ নাগরিকআর মজে আছি লাখো বইয়েলাখো চিন্তায় লাখো ডলারে লাখো ভালোবাসায়কীভাবে যাই এই দেহটি ছেড়ে?অ্যালেন গিন্সবার্গ বলে, আমি পড়ে গেছি বিষম ফাঁপরে
২.বসেছিলাম আশেকের পায়ের কাছে আর সে আমাকে বলল সবকিছুফোটো, এক্ষুনি কেটে পড়ো পাছা সামলাও কদম দ্যাখোব্যায়াম করো, ধ্যানে বসো, ভাবো নিজের মেজাজ নিয়ে—এখন আমি বুড়ো মানুষ বাঁচব না আর২০টা বছর পরের ২০ সপ্তাও হয়তো নয়,পরের মুহূর্তেই হয়তো আমাকে নেওয়া হবে পুনর্জন্মে কেঁচোর খামারে, হয়তো এটা ঘটেই গেছে—কী করেই–বা জানি, বলে অ্যালেন গিন্সবার্গহয়তো আমি খোয়াবেই আছি তামাম সময়—
৩.এখন রাত ২টা আর উঠতে হবে সকাল সকালআর মনোবাঞ্ছা পুরাতে ট্যাক্সিতে ছুটব ২০ মাইল—আমি ফেঁসে গেলাম কী করেএই কাজ–পাগল শো–বিজের ধ্যানের বাজারে?যদি আমার আত্মা থেকে থাকে বিকিয়ে দিয়েছি মিষ্টি কথার বিনিময়েযদি শরীর থেকে থাকে অন্তর ফতুর করে নিকেশ করেছিযদি মন থেকে থাকে প্রেম তার কবর দিয়েছেযদি রুহ থেকে থাকে ভুলে গেছি নিশ্বাস নিতে নিতেযদি ভাষা থেকে থাকে তার সবটাই ছিল দম্ভযদি বাসনা থেকে থাকে বেরিয়ে গেছে পায়ু দিয়েযদি বাঞ্ছা থেকে থাকে মুক্তিরকী করে চলে এলাম কোঁচকানো এই লোকটার ভেতরে?মিষ্টি কথা, প্রেমভাব, দম্ভের নিশ্বাস, পায়ুর বাসনা, সেরা সব অপরাধ নিয়ে?কী যে এক জগাখিচুড়ি আমি, অ্যালেন গিন্সবার্গ।
৪.জেগে থাকি ঘুমহীন আর মৃত্যুর কথা ভাবি—নিশ্চয়ই এটা খুবই কাছে যখন ছিলাম দশ বছরের তার চেয়েআর অবাক লাগে দুনিয়া ছিল কত্ত বড়—যদি না জিরাই আমি জলদি মরে যাবযদি ঘুমিয়ে কাটাই তবে নির্বাণের সুযোগ হারাব—ঘুম আর জাগা, অ্যালেন গিন্সবার্গ মধ্যরাতে বিছানার ওপরে।
৫. ভোর ৪টাতারপর ওরা এল আমার খোঁজে, আমি লুকিয়ে ছিলাম পায়খানার ঘরেওরা ভেঙে ফেলল পায়খানার দরজা আমি পড়ে গেলাম নিরীহ এক কিশোরের ওপরআহ্ কাঠের দরজা পড়ল নিরীহ এক বালকের ওপর!আমি বাটির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, লুকিয়ে ফেললাম আমার ছায়া,ওরা আরেকজনকে হাতকড়া পরিয়ে আমার বদলেনিয়ে গেল হিঁচড়ে—এভাবে আর কত কাল পার পেয়ে যাব?শিগগিরই ওরা বুঝে যাবে আমি ওখানে নাইওরা ফের আসবে আমার খোঁজে, কোথায় আমি লুকাব আমার দেহ?আমি কি আমি নাকি অন্য কেউ নাকি কেউ না?এই ভারী মাংসপুঞ্জ এই দুর্বল হৃৎপিণ্ড এই ফুটো কিডনি তবে কে?কে তবে কারাবন্দী ৬৫ বছর ধরেএই লাশের ভেতরে? আমার পাশে থেকে কার হলো চরম পুলক?এবার লাগল ভাটার টান, যা কিছু পেলাম তার ফায়দা হলো কী?তা কি সত্য হবে? আসলেই তা সত্য হবে?
৬.আমারও ছিল সুযোগ আর হারাল তা হেলায়,কত কত সুযোগ আর তার দিইনি তেমন দাম।ও হ্যাঁ আমি মগ্ন, প্রায় পাগল হয়ে গিয়েছিলাম ভয়েহারিয়েছি অমর সেই সুযোগ, একজন তো হারিয়ে ফেলেছিল।অ্যালেন গিন্সবার্গ সতর্ক করছে নিয়ো না আমার পিছু বিনাশের পথে।