বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগের জন্য অভিজ্ঞ জনবল নিয়োগ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ‘ইউনিট হেড’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। এই পদের জন্য ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদের সমকক্ষ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

পদের নাম: ইউনিট হেড (করপোরেট ব্যাংকিং)

পদসংখ্যা: নির্ধারিত করা হয়নি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রয়োজনীয় অভিজ্ঞতা: যেকোনো খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংকের করপোরেট বিজনেস বিভাগে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ভিপি থেকে ইভিপি সমমান পদে)। এছাড়া ব্যাপকভিত্তিক করপোরেট বিজনেস ম্যানেজমেন্টে সুনির্দিষ্ট কাজের রেকর্ড থাকা আবশ্যক। পাশাপাশি করপোরেট বিজনেস, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও করপোরেট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। ডেটা ইন্টারপ্রিটেশনসহ শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং এমএস অফিস ও বিজনেস স্ট্র্যাটেজিতে দক্ষ হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

দায়িত্বসমূহ: ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী সম্পদ, দায়, রাজস্ব ও মুনাফায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে করপোরেট ব্যাংকিং বিভাগ পরিচালনা করতে হবে। নতুন করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান সম্পর্ক জোরদার করার দায়িত্ব পালন করতে হবে। এছাড়া করপোরেট ল্যান্ডিং, আমানত, ট্রেড ফিন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্টসহ অন্যান্য পণ্যের প্রবৃদ্ধি বাড়ানো হবে অন্যতম কাজ। বাংলাদেশ ব্যাংকের প্রবিধান ও ব্যাংকের ক্রেডিট নীতি মেনে ঝুঁকি ব্যবস্থাপনা, পোর্টফোলিও মান ও অ্যান্টি–মানি লন্ডারিং কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

অন্যান্য সুযোগ–সুবিধা: নির্বাচিত প্রার্থী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, ফার্নিচার অ্যালাউন্স, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস ও একটি বৈশাখী বোনাস পাবেন।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, শুধুমাত্র প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।