হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালটি আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই খবরের নিশ্চিত করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শনের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য প্রদান করেন।
টার্মিনালটির বর্তমান অবস্থা এবং কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পর্কে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বেবিচক মেম্বারগণ আজকেও তৃতীয় টার্মিনালের বিষয়ে শেষ মিটিং করেছেন। সব কিছু ইতোমধ্যেই শেষ। কিছু কিছু বিষয়ে সমঝোতা বাকি আছে।”
বাকি থাকা প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমার মনে হয় সেগুলো ঠিক হয়ে যাবে। আমরা প্রথম সপ্তাহের মধ্যেই সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ফেলবো। স্বাক্ষর হয়ে গেলেই আগামী ১৬ ডিসেম্বর চালু করতে পারবো।”