মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা প্রদান করেন। সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন ইশরাক হোসেন। সেই সময় তাঁর সঙ্গে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।