বৈশ্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে এবং সেনাবাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে জাতীয় পতাকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় পতাকা স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের দায়িত্ব।’

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, ‘শুধু সামরিক সক্ষমতাই নয়, সশস্ত্র বাহিনীর শক্তি শৃঙ্খলা দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে দিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ শৃঙ্খলা পেশাদার হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।’