নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কর্মজীবনের ব্যস্ততা, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো জন্য ব্যবসায়িক উন্নতির উজ্জ্বল সম্ভাবনা থাকলেও, কারো ক্ষেত্রে দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কেউ সুখবর পেতে পারেন, আবার কাউকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দেখে নেওয়া যাক রোববারের (১৮ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
পারিবারিক কোনো খুশির খবর পেতে পারেন। মা-বাবার সঙ্গে ভালো সময় কাটবে। ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা অশান্তি মিটে যেতে পারে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে। পেশগত দিক ভালো থাকতে পারে। ব্যবসায় মনোবল তুঙ্গে থাকবে। আর্থিক সঞ্চয়ের আগ্রহ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো আপনার পক্ষে থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
কর্মক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। প্রেমে আত্মসম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেতে পারে। ক্রেতার সঙ্গে সততা বজায় রাখতে হবে। নতুন প্রেমের প্রস্তাব পাবেন। কাজের পরিকল্পনা এগিয়ে নিন। শিল্পের বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যেতে পারবেন। ছাত্রদের মেধাশক্তি বৃদ্ধি পাবে। দুপুরের পরে কাজে গতি আসবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
প্রতিবেশীর কাছ থেকে সুপ্রস্তাব পেতে পারেন। ছোট ব্যবসায় উন্নতি হবে এবং সবার সহযোগিতা পাবেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হবে। অফিসে মিটিং সফল হবে। কাজের বিষয়গুলো আনন্দদায়ক থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
সকালের দিকে বাড়িতে অতিথি আসতে পারে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। বাড়ি সাজানোর দিকে মনোযোগ থাকবে। বাড়িতে সম্মান বাড়বে। সমাজে জনপ্রিয়তা বাড়বে। প্রতিবেশীকে কোনোভাবে সাহায্য করতে হতে পারে। পড়াশোনায় গতি আসবে। ব্যবসার মান উন্নত হতে পারে। কথাবার্তা এবং আচরণ খুব ভালো হবে। প্রেমে সুখ-শান্তি আসতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
সন্তানের দিকে নজর দিন। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখুন। ব্যবসায় ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে। কর্মীদের কাছে সম্মান পেতে পারেন। ব্যবসায় মনোবল বাড়বে। গবেষকদের উন্নতির সম্ভাবনা রয়েছে। শিল্পীরা উৎসাহ নিয়ে কাজ করবেন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। আদালতের কাজে সর্বত্র সাফল্য পেতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
বসের সঙ্গে নম্র ব্যবহার করুন। অফিসে আচরণ খুব ভালো রাখুন। ব্যবসার ক্ষেত্রে চট করে মাথা গরম করবেন না। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। কাজের চাপ বাড়তে পারে। গাড়ির সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
বেকারেরা চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায় মনোযোগ বাড়ান। নতুন ব্যবসার লক্ষ্যে অবিচল থাকুন। পরিবারে খুশির পরিবেশ থাকবে। জীবনে নতুন কেউ আসতে পারে। বাড়ির ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মহাজনের সঙ্গে টাকাপয়সা লেনদেনে সাবধান থাকুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
দিনের অধিকাংশ সময় অস্থিরতার মধ্যে কাটতে পারে। মনের কথা কাউকে বলার আগে ধৈর্য্য ধরুন। প্রতিবেশীর অশান্তির আঁচ বাড়িতে পড়তে পারে। ব্যবসার ব্যাপারে অশান্তির আশঙ্কা রয়েছে। পরিবারের সুখ বিঘ্নিত হতে পারে। সামান্য আয় বাড়লেও ব্যয়ের চাপ কমবে না। তবে ব্যবসার মোড় ঘুরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রেমের পর বিয়ের প্রস্তাব আসতে পারে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে কাটতে পারে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে । ভালোভাবে যোগাযোগ রাখতে পারলে টুকটাক অর্থ হাতে আসতে পারে। অফিসে কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, সতর্ক থাকুন। প্রেমে সামান্য কোনো ঘটনাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা। বন্ধুর অনুরোধে বাইরে যেতে হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
স্বাস্থ্যের উন্নতি হবে এবং জীবনে প্রশান্তি থাকবে। কোনো অচেনা ব্যক্তির সহায়তায় উপকার হতে পারে। সকালের দিকে কোনো বিলাসিতার দ্রব্য কেনাকাটার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ব্যয় বৃদ্ধি পেতে পারে। রপ্তানি ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অফিসে যত দূর সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমিক-প্রেমিকাদের দিনটি মোটামুটি আনন্দের হতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সন্দেহপ্রবণ মনোভাব আপনার ক্ষতি করতে পারে। অফিসের কোনো ঘটনায় অপমানিত হতে পারেন। বাড়িতে ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন। বন্ধুর জন্য কাজকর্মের ক্ষতি হতে পারে। হাতে টুকটাক টাকাপয়সা এলেও ব্যয় বৃদ্ধি পাবে। বাবার জন্য কিছু আর্থিক উন্নতি হতে পারে। হঠাৎ হাতে কোনো কাজ এলেও তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সকাল থেকে শারীরিক অবস্থা খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করেই কোনো সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনো যোগাযোগ আর্থিক দিক থেকে উন্নতি ঘটাতে পারে। কাজের কোনো প্রচেষ্টা খারাপ হওয়ার জন্য শান্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।