‘কানেক্টিং স্টুডেন্টস টু হায়ার এডুকেশন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিগ্লোবাল। তবে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আরও আগে, ২০০৮ সালের মে মাসে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল আলম সেই সময়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ড্যাফোডিল গ্রুপসহ দেশের বেশ কয়েকটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ প্রায় দেড় দশকের এই পেশাদার অভিজ্ঞতাই বর্তমানে ইউনিগ্লোবালের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠানের বয়স খুব বেশি না হলেও বিদেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ প্রাপ্তি এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতার পরিচয় দিয়ে ইউনিগ্লোবাল শিক্ষার্থী ও অভিভাবকদের মনে গভীর আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ৯৯ শতাংশ গ্রাহকসন্তুষ্টিই তাদের এগিয়ে চলার প্রধান চালিকা শক্তি।
এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মাননা লাভ করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এটি আইসিইএফ এবং ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের (ইএআইই) অ্যাক্রেডিটেশন ও মেম্বারশিপ অর্জন করেছে। এছাড়া দেশে উচ্চশিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সরকার অনুমোদিত সংগঠন ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড–ক্যাব)-এর সদস্য হিসেবেও কাজ করছে ইউনিগ্লোবাল।
প্রতিষ্ঠার শুরু থেকেই ইউনিগ্লোবাল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, গ্রিস, সাইপ্রাস, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও চীনের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ প্রাপ্তি, স্টাডি লোন এবং ভিসা আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন সহায়তা প্রদান করে আসছে।
কেবল ব্যবসায়িক লক্ষ্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও প্রতিষ্ঠানটি ‘নলেজ বেজড ইকোনমি ডেভেলপমেন্ট’ নামক একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত একজন শিক্ষার্থীকে উন্নত বিশ্বে উচ্চশিক্ষার জন্য পাঠানো। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এই শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ক্যারিয়ার গড়ে রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং পাশাপাশি নিজের পরিবার ও স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেকগুলো ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন, যা বর্তমানে একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত রয়েছে।
২০২৯ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে শিক্ষার্থীকে উন্নত বিশ্বে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী দিনে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতেও এই মহৎ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য ইউনিগ্লোবাল তাই কেবল একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, বরং একটি পরিকল্পিত ও নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
যোগাযোগের ঠিকানা: ইউনিগ্লোবাল, আর এইচ হোম সেন্টার (স্যুট ৩৪০–৩৪১), লেভেল–৩, ৭৪/বি/১, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পাশে)।
ফোন: +৮৮ ০২ ২২৩৩১৫১৯০
মোবাইল: +৮৮০১৯৭৩৯২১১৫৫
ওয়েবসাইট: www.uniglobal.com.bd
ফেসবুক পেজ: uniglobalbd