ইসলাম ধর্মের অন্যতম প্রধান ভিত্তি হলো নামাজ। বিশ্বাস করা হয় যে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে আল্লাহ তায়ালা সব গুনাহ ক্ষমা করে জান্নাত দান করবেন। এই গুরুত্বের কারণেই প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।

জামাতে নামাজ পড়ার বিশেষ ফজিলত সম্পর্কে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে। তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি: ২৪১)

দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততার মাঝেও সময়মতো ফরজ নামাজ আদায় করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সঠিক সময়সূচি জেনে রাখা প্রয়োজন।

আজ শনিবার (১৭ অক্টোবর), ১ কার্তিক ১৪৩৩ বাংলা এবং ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

ফজর—০৪:৪১ মিনিট
যোহর—১১:৪৯ মিনিট
আসর—০৩:৫৭ মিনিট
মাগরিব—০৫:৩৯ মিনিট
এশা—০৬:৫২ মিনিট

আগামীকালের ফজরের সময় হবে ০৪:৪২ মিনিট।

অন্যান্য শহরের জন্য সময়ের পরিবর্তন নিম্নরূপ:

যোগ করতে হবে:
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট