আবুধাবি টেস্টের পঞ্চম দিনের সকালের সেশনে এক অনন্য কীর্তি স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। ইবাদত হোসেনের একটি ক্ষিপ্র বাউন্সার যখন ইকরাম আলীখিলের গ্লাভসে লেগে দূরে সরে যাচ্ছিল, ঠিক তখনই ডান দিকে দুর্দান্ত এক ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন লিটন। এই অসাধারণ ক্যাচটি কেবল দর্শকদের মুগ্ধই করেনি, বরং লিটনের নামের পাশে যুক্ত করেছে এক অনন্য বিশ্ব রেকর্ড। এই ম্যাচে ব্যাট হাতে এবং গ্লাভস হাতে লিটনের সামগ্রিক পারফরম্যান্স দীর্ঘকাল ধরে ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে এবং রেকর্ড বইয়েও স্থান করে নিয়েছে।
পঞ্চম দিনের সকালের সেশনের শেষ দিকে ইকরাম আলীখিলের এই ডিসমিসালটি ছিল উইকেটকিপার হিসেবে লিটনের নবম শিকার। ব্যাট হাতেও সমান দাপট দেখিয়েছেন তিনি; বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুই ইনিংসে ৫০+ রান করার পাশাপাশি ৯টি ডিসমিসাল করার বিরল কৃতিত্ব অর্জন করলেন।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেনিস লিন্ডসে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্ট ম্যাচে দুই ইনিংসে ৫০+ রান করার পাশাপাশি ৮টি ডিসমিসাল করেছিলেন লিন্ডসে। দীর্ঘ সময় ধরে টিকে থাকা সেই রেকর্ডটি ভেঙে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস।
বিস্তারিত আসছে..।