সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আজ সোমবার সকালে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের আওতায় দায়ের করা মামলায় আসামি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।