রাজধানী ঢাকায় এক বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি সূত্রের বরাতে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।