ইতিহাসের ক্যানভাসে প্রতিটি দিনই কোনো না কোনো গুরুত্ব বহন করে। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আবার সৃষ্টিজগতের নিয়মে পৃথিবী ছেড়ে চলে গেছেন তারা।
আজ রোববার, ১১ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর তথ্য নিচে তুলে ধরা হলো-
গুরুত্বপূর্ণ ঘটনাবলি
১১৩৮ – আলেপ্পোতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে; এটি ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর একটি।
১৫০৩ – দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
১৬১৪ – নিউ নেদারল্যান্ড কোম্পানি নেদারল্যান্ডসের স্টেটস জেনারেলের কাছে বর্তমান উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে একচেটিয়া বাণিজ্য অধিকারের জন্য আবেদন করে।
১৬৩৪ – বুরহার্ডি বন্যায় উত্তর ফ্রিজিয়া, ডেনমার্ক ও জার্মানিতে প্রায় ১৫,০০০ মানুষের মৃত্যু হয়।
১৭৩৭ – কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ মানুষের মৃত্যু ঘটে।
১৭৭৬ – মার্কিন বিপ্লব: শ্যাম্পলেইন হ্রদে মার্কিন নৌবহর ভালকোর দ্বীপের যুদ্ধে রাজকীয় নৌবাহিনীর কাছে পরাজিত হয়, তবে ব্রিটিশদের অগ্রযাত্রা ১৭৭৭ সাল পর্যন্ত বিলম্বিত করে।
১৭৯৭ – ফরাসি বিপ্লবী যুদ্ধে ক্যাম্পারডাউনের যুদ্ধে রয়্যাল নেভি বাটাভিয়ান নৌবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে।
১৮১১ – নিউইয়র্ক বন্দরে প্রথম বাষ্পচালিত ফেরি জুলিয়ানা চলাচল শুরু করে।
১৮৫২ – অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সিডনি বিশ্ববিদ্যালয় সিডনিতে উদ্বোধন করা হয়।
১৮৭১ – শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।
১৮৯০ – ওয়াশিংটন ডিসিতে ডটার্স অব দ্য আমেরিকান রেভল্যুশন প্রতিষ্ঠিত হয়।
১৮৯৯ – দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও ব্রিটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৯০৬ – সান ফ্রান্সিসকো জাপানি শিক্ষার্থীদের জন্য পৃথক স্কুলের নির্দেশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি করে।
১৯১২ – প্রথম বলকান যুদ্ধ: সারানতাপোরোর যুদ্ধের পরদিন গ্রিক সৈন্যরা কোজানি শহর মুক্ত করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে: গুয়াদালকানালের কাছে মার্কিন নৌবাহিনীর জাহাজ কেপ এসপেরান্সের যুদ্ধে জাপানি বাহিনীকে বাধা দিয়ে পরাজিত করে।
১৯৫৪ – ১৯৫৪ সালের জেনেভা সম্মেলন অনুযায়ী ফরাসি সৈন্যরা উত্তর ভিয়েতনাম থেকে প্রত্যাহার সম্পন্ন করে।
১৯৫৭ – প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
১৯৫৮ – নাসা তাদের প্রথম মহাকাশ অনুসন্ধানযান পাইওনিয়ার ১ উৎক্ষেপণ করে, যদিও এটি স্থিতিশীল কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
১৯৬২ – চীন-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ – নাসা প্রথম সফল মনুষ্যবাহী অ্যাপোলো অভিযান অ্যাপোলো ৭ উৎক্ষেপণ করে।
১৯৭২ – চীন আর জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৭৬ – জর্জ ওয়াশিংটনকে মরণোত্তর জেনারেল অব দ্য আর্মিজ পদে পদোন্নতি দেওয়া হয়।
১৯৭৮ – জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদ বিরোধী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৮৭ – এইডস মেমোরিয়াল কুইল্ট প্রথমবার ওয়াশিংটনে লেসবিয়ান ও গে অধিকারের দ্বিতীয় জাতীয় মিছিলে প্রদর্শিত হয়।
১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার কিছু আগে দেশটির গোয়েন্দা সংস্থা কেজেবির তৎপরতা বন্ধ করে দেয়া হয়।
২০০০ – লন্ডনে প্রথমবারের মতো একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসেবে অনুমোদন দেওয়া হয়।
২০০০ – চীনের ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও বিজ্ঞান মহলের সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন – আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও বিজ্ঞান সম্মেলন পেইচিংএর গণ-মহাভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
২০০০ – নাসা ১০০তম স্পেস শাটল অভিযান এসটিএস-৯২ উৎক্ষেপণ করে।
২০০২ – চীনের ৬টি বেসামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
২০০২ – ফিনল্যান্ডের ভানতায় মিরমানি শপিং মলে বোমা হামলায় সাতজন নিহত হয়।
২০১৩ – সিসিলি প্রণালীতে অভিবাসী নৌকা ডুবে অন্তত ৩৫৯ জন নিহত হয়।
জন্ম
১৭৩৮ - আর্থার ফিলিপ, ইংরেজ অ্যাডমিরাল ও রাজনীতিবিদ।
১৮৭১ - আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক।
১৮৭৭ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।
১৮৮৪ - ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।
১৮৮৪ - আন্না এলিয়ানর রুজভেল্ট, আমেরিকান মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও ৩৯ তম ফার্স্ট লেডি।
১৮৮৫ - ফ্রাসোয়া মাউরিয়াক, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯০২ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।
১৯১৬ - ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ।
১৯২১ - নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।
১৯৩৬ - সি. গর্ডন ফুলেরটন, আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৪২ - অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
১৯৫৭ - পল বওন, ইংরেজ অভিনেতা।
১৯৬৫ - রনিত রায় ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা।
১৯৭৩ - তাকেশি কানেসিরো, জাপানি অভিনেতা ও গায়ক।
১৯৮৩ - ব্র্যাডলি জেমস, ইংরেজ অভিনেতা।
মৃত্যু
১৮৫২ - গটথল্ড আইজেনস্টাইন, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
১৮৯৬ - অ্যান্টন ব্রুকনার, অস্ট্রিয়ান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
১৯৩৮ - নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
১৯৪০ - লুলুইস কোম্পানিস, স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও কাতালোনিয়ার ১২৩ তম রাষ্ট্রপতি।
১৯৪০ - জাঁ ককতো, ভিটো ভল্টেরা, ইতালীয় গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৯৪৮ - আন্দ্রে ব্লোচ (গণিতবিদ)
১৯৬৩ - জঁ ককতো, ফরাসি লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা।
১৯৮৮ - বনিটা গ্রানভিলে, আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
১৯৯১ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশী সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
১৯৯৬ - উইলিয়াম ভিখর, নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ।
২০০৭ - চিন্ময় কুমার ঘোষ, শ্রী চিন্ময় নামে পরিচিত, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ।
২০১২ - ফ্রাঙ্ক আলমো, ফরাসি গায়ক।
২০১৯ - রবার্ট ফরস্টার, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
২০২১ - বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত।