বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কোস্ট ফাউন্ডেশন’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। কক্সবাজার জেলা ও এর আওতাধীন উপজেলাগুলোতে মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনের সংক্ষিপ্ত তথ্যে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নাম কোস্ট ফাউন্ডেশন এবং পদের নাম ঋণ ও উন্নয়ন কর্মকর্তা। মোট পদসংখ্যা ৩০টি এবং চাকরির ধরন ফুলটাইম। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে কক্সবাজার জেলার বিভিন্ন শাখা ও উপজেলা।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক পাস হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান (জিপিএ ২.৫০–এর নিচে) গ্রহণযোগ্য হবে না। বয়সসীমার কথা উল্লেখ করে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স, মাইক্রোফিন৩৬০ সফটওয়্যার, রিপোর্টিং ও ডকুমেন্টেশন বিষয়ে দক্ষ হতে হবে।
আবেদনের ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থী, ধূমপায়ী ও যাঁদের বিরুদ্ধে নারী বা শিশু নির্যাতন বা শোষণের কোনো অভিযোগ রয়েছে, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতনকাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়ে জানানো হয়েছে যে, শিক্ষানবিশকালে প্রথম তিন মাস সর্বসাকল্যে মাসিক বেতন ২০ হাজার টাকা হবে। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস কর্মীদের জন্য মাসিক বেতন ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক পাস কর্মীদের জন্য ২৯ হাজার ৩৪৭ টাকা নির্ধারিত করা হয়েছে।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব বোনাস (প্রতিটি মূল বেতনের সমান), গ্র্যাচুইটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার সুবিধা। পুরুষ কর্মীদের জন্য অফিসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে, তবে খাওয়ার খরচ নিজস্ব হতে হবে। এছাড়া মোটরসাইকেল নিয়ে যোগদানের ক্ষেত্রে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসে দুই হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণ ও জামানত সংক্রান্ত নিয়ম অনুযায়ী, নিয়োগের পর তিন দিনের মৌলিক প্রশিক্ষণ এবং ১৫ দিন যেকোনো শাখায় জ্যেষ্ঠ কর্মীর সঙ্গে মাঠপর্যায়ের কাজ শেখানো হবে। ১৫ দিন পর একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। যোগদানের তিন মাস পর থেকে ৯ মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা (ফেরতযোগ্য জামানত) কেটে রাখা হবে। তবে কোনো প্রার্থী চুক্তির তারিখ থেকে ছয় মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।
সাক্ষাৎকার ও আবেদনের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় তিন কপি নতুন তোলা পাসপোর্ট সাইজের ছবি, সব সনদের মূল কপি ও অনুলিপি, মূল নাগরিকত্ব সনদ, মূল জাতীয় পরিচয়পত্র, ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ ও পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি সঙ্গে আনতে হবে। এছাড়া সাক্ষাৎকার ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৬।